জাবিতে ভর্তিচ্ছুদের সহায়তা করছে ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি

০৫ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি)কেন্দ্রীয় ফটক দিয়ে প্রবেশ করতেই রাস্তার দুপাশে খুপড়ির মতো ছোট ছোট ভ্রাম্যমান কামরা চোখে পড়বে। এগুলো কোন দোকান নয়। বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুদের সহায়তা করতে এ কামরাগুলো স্থাপন করা হয়েছে। বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এ তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এরকমই একটি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে জাবির ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি। ফেনীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের সহায়তা করতেই এ তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহমেদ আশরাফ জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি তথ্য, আবাসন ব্যবস্থা, ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতি সংক্রান্ত সঠিক গাইডলাইন প্রদান করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিলুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ফেনী থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়াও অন্যান্য জেলার ভর্তিচ্ছুদের ভর্তি তথ্য ও সহায়তা প্রদান করে আসছি। এছাড়াও চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে সহায়তা করে যাবো। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক ভর্তিচ্ছুকে আমরা তথ্য এবং সহায়তা প্রদান করেছি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950