বাকৃবিতে ‘কৃষিতে নেতৃত্ব’ শীর্ষক সেমিনার

০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM

কৃষি ক্ষেত্রে শিক্ষার্থীদের নেতৃত্ব সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কৃষি নেতৃত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি রোটারেক্ট ক্লাবের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নতির জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে তরুণরা। আর পড়াশোনার পাশাপাশি একজন নেতার গুণাবলি সম্পর্কে ধারণা পাওয়া যায় সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে, যা নেতৃত্বগুণ গড়ে উঠতে সাহায্য করে। তাই ছাত্রসমাজের উচিৎ পড়াশোনার পাশাপাশি নানা ধরনের কো-কারিকুলাম ও ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থেকে নিজেদের নেতৃত্ব গুণকে বৃদ্ধি করা।

রোটারেক্ট ক্লাবের সভাপতি মো. আদনান ইসলামের সভাপতিত্বে সেমিনাররে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমার খোকন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, জিটিআইয়ের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল ইসলাম,কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সোমিনারটিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950