জবি মানবিক শাখার ভর্তি পরীক্ষা আগামীকাল

০৫ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মানবিক শাখার ভর্তি পরিক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবারের লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৭৮৮টি (৭৭০+১৮) আসনের বিপরীতে ১৪,৫৭১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  পরীক্ষার সময়সূচী সম্পর্কে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০০১ থেকে ২১০৭৯৯ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, জবি) ২১০৮০০ থেকে ২১২৮৩৭ পর্যন্ত, বাংলাবাজার  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১২৮৩৮ থেকে ২১৪৫৩১ পর্যন্ত, ঢাকা কলেজিয়েট স্কুলে ২১৪৫৩২ থেকে ২১৫৫৭৮ পর্যন্ত এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে ২১৫৫৭৯ থেকে ২১৬৭১৫ পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা।

এছাড়া পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা যাবেনা। হাফশার্ট ও স্যান্ডেল (মোজাব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিল যোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী কোন অবস্থাতেই অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেনা।

আসনবিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.jnu.ac.bd) পাওয়া যাবে। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950