চবি ছাত্রলীগের ৫ কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

০৪ অক্টোবর ২০১৮, ০৮:১৫ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং সাংবাদিক মারধরের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুইজন শিক্ষার্থী এ অভিযোগ করেন ।  এতে পাঁচ জনের বিরূদ্ধে সর্বমোট চারটি অভিযোগ দেন তারা।

অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, একই বিভাগের ৩য় বর্ষের  শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ ও নাদিরুজ্জামান, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী  ইজাজ হায়দার ইজু এবং ইসালামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী  শোয়াবুর রহমান কনক।

জানা যায়, তারা শাটলট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিএফসি এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। 

অভিযোগ পত্রের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ ক্যাফেটেরিয়ায় এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে।  ভুক্তভোগী দুই ছাত্রী দুপুরে খাবারের জন্যে ক্যাফেটেরিয়ায় গেলে এ সময় সেখানে থাকা পাঁচজন ছাত্র  দুই ছাত্রীর প্রতি অশালীন মন্তব্য করে।  এর প্রতিবাদ জানালে ওই পাঁচ ছাত্রজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।  তাৎক্ষণিকভাবে দুই ছাত্রীর সহপাঠী জাহিদ হাসান সবুজ এর প্রতিবাদ জানালে তাকেও গালিগালাজ ও মারধর করা হয় ।

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, আমরা যৌন হয়রানি ও নিপীড়নের লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টিকে  গুরুত্বসহকারে নিয়েছি। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন সেলে পাঠানো হবে। এবং আইন  অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950