রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

০৪ অক্টোবর ২০১৮, ০৬:২৪ PM

‘নবায়নযোগ্য শক্তির সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কর্মকান্ডে তরুণদের উদ্বুদ্ধকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্ধোধন করেন উপ-উপচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ছয়টি কমিটিতে আন্তর্জাতিক বিষয় বা সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করবেন।  এবারের সম্মেলনের ছয়টি কমিটি হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইন্টারন্যাশনাল প্রেস। 

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কমিটি সেশনগুলো অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন সেশন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের সম্মেলন শেষ হবে।

সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, ইউনিস্যাব মান এর উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950