কোটা বাতিলের প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ

০৪ অক্টোবর ২০১৮, ০১:২৮ PM

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরিতে কোটা বাতিলের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (ইবি) মুক্তিযোদ্ধার সন্তানরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে তারা। এ সময় রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

জানা যায়, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বিশ্ববিদ্যালয় শাখা এ আন্দোলনের নেতৃত্ব দেয়। এ সময় কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে উপজাতি ও প্রতিবন্ধীরাও আন্দোলনে নামে। উপজাতিরা ৫ শতাংশ এবং মুক্তিযোদ্ধার সন্তানরা ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


কোটা পুনর্বহাল আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারী চাকুরিতে কোটা পুনর্বহাল না করা হলে আন্দোলনে ক্যাম্পাসসহ গোটাদেশ অচল করে দেয়া হবে। এ সময় তিনি মন্ত্রীপরিষদ সচিবের অব্যাহতিও দাবি করেন।

আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এসে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে।

এ সময় তারা জনদুর্ভোগ কমাতে আন্দোলন স্থগিত করার অনুরোধ করলে আন্দোলনকারীরা সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচী ঘোষণা করে অবরোধ তুলে নেয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950