ববিতে ক্লাস শুরু আগমীকাল, তাপদাহে নিয়মিত হবে কিনা সিদ্ধান্ত সভা করে

২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। তবে চলমান তীব্র তাপদাহে ক্লাস ও পরীক্ষা নিয়মিত হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে সভা করে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। শনিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ইউজিসি থেকে কোনো নির্দেশনা পাইনি। পূর্ব নির্ধারিত নোটিশ অনুযায়ী আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে। সারাদেশ তীব্র তাপদাহে পুড়ছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিয়েছে। আমরাও অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে চলবো।

তিনি আরও বলেন, আগামীকাল ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং রয়েছে। মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক নিয়মে চলতে থাকবে বা অনলাইন ক্লাস কিংবা সময়সীমা সংক্ষেপণ করে চলার মতো যেকোনো সিদ্ধান্ত হতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9