অবরোধের মুখে আধা ঘন্টা পর শুরু হলো জাবির ভর্তি পরীক্ষা

০৩ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM

ছাত্রলীগের দুই হলের সংঘর্ষের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা নির্ধারিত সময়ের ৩০মিনিট পর শুরু হয়। সকাল ৯টা থেকে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অবরোধের মুখে পরীক্ষাটি সাড়ে ৯টায় শুরু হয়। ফলে দিনের ৫টি শিফটের পরীক্ষাই নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশের ভিত্তিতে ভর্তি পরিচালনা কমিটি ৩০ মিনিট পর পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত শুধু বুধবারের জন্য প্রযোজ্য।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে চারদফা দাবিতে জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করে আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় জীববিজ্ঞান অনুষদের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।

তাদের দাবিগুলো হলো- ছাত্রী উত্যক্তকারীদের শাস্তি প্রদান; আল বেরুনী হলে হামলাকারী ‘সন্ত্রাসী’দের যথাযথ শাস্তি ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা; হলের সীমানা প্রাচীর নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন।

খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল আলমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচারের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে গেটের তালা খুুলে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছে থেকে তাদের অভিযোগ শুনেন। পরে বিকেল পাঁচটায় উপাচার্যের কার্যালয়ে বিস্তারিত আলোচনার জন্য শিক্ষার্থীদের ডাকেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে মীর মশাররফ হোসন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় আল বেরুনী হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950