চবি উপাচার্যের সাথে ফটিকছড়ি শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাক্ষাৎ

০২ অক্টোবর ২০১৮, ০৮:০৭ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ কার্যকরী পরিষদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্টারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধি দল ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সংকটের কথা তুলে ধরেন।

এ সময় মাননীয় উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী প্রতিনিধি দলের উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ফটিকছড়ির ঐতিহ্যের কথা বলতে গিয়ে পবিত্র মাইজভাণ্ডার দরবার শরীফের গুরুত্ব ও মহত্ত্ব তুলে ধরেন। তিনি বলেন, সকল ধর্মের মূল কথা একটাই। আর এই মূল বাণীকে ভিত্তি করে মানুষে মানুষে ভেদাভেদ মুছে দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে এক করাই মাইজ ভাণ্ডারী দর্শন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেদের মেধা সম্পদ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এদিকে উপস্থিত প্রতিনিধি দল ফটিকছড়ি থেকে শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সংকটের কারণে নিজেদের নিত্য ভোগান্তির বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়ে বলেন- পরিবহন সংকট দূরীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিটল টাটা গ্রুপের সাথে একটি চুক্তি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চুক্তিটি সম্পন্ন হলে শীঘ্রই শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসন হবে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান, সহ-সভাপতি লুৎফুর নাহার, সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম তাজুল ইসলামসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950