কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ছাত্রীদের অধ্যয়নের জন্য তিনটি রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় হলের নিচ তলায় এ রিডিং রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এ সসময় লালমাই, সমতট ও ময়নামতি এ তিন নামে রিডিং রুমগুলোর নামকরণ করা হয়। উদ্বোধন শেষে হলে রাধাচূড়া ও রক্তকরবী ফুলের দুটি চারা গাছ রোপণ করেন উপাচার্যসহ অতিথীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ এন এম রবিউল আউয়াল চৌধুরী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের আবাসিক শিক্ষক মোঃ সাদেকুজ্জামান, নাহিদা বেগম, জান্নাতুল ফেরদৌস ও স্বর্ণা মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল লতিফ ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এমসয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং হলের আবাসিক ছাত্রীরা উপস্থিত ছিলেন।