কোটা বাতিলের সুপারিশ বাতিল চেয়ে রাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

০২ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন। © টিডিসি ফটো

প্রথম ও ২য় শ্রেণীতে মন্ত্রীপরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশ বাতিল চেয়ে ৬ দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তারিকুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রায়ের সঞ্চালনায় রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ড. আব্দুল মান্নান বলেন, কোটা বাতিলের সুপারিশ মুক্তিযোদ্ধারা মানে না। অবিলম্বে মন্ত্রীপরিষদ সচিবের সুপারিশ প্রত্যাহার করে নিতে হবে। যদি কোটা সম্পর্কে কোন মন্তব্য করতে হয় তাহলে কমিটিতে মুক্তিযোদ্ধা মন্ত্রী ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি রেখে কোটা নিয়ে আলোচনা করতে হবে।

এদিকে পূর্বে ঘোষিত মন্ত্রী পরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশ প্রত্যাহার, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের জন্য শুধু ৩০ শতাংশ কোটা নয় সুনিশ্চিত চাকুরির ব্যবস্থা, রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত, রাজাকার সন্তানদের চাকুরিচ্যুত করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির ব্যবস্থা, সামাজিক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমাননার বিচার করতে হবে এমন ৬ টি দাবির দ্রুত বাস্তবায়ন মুক্তিযোদ্ধা সন্তানরা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে রাজশাহী মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহবায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সজল, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অমর শুভ, জ্যোতি বসু, মেহরাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950