ইবির বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান

০২ অক্টোবর ২০১৮, ০২:০৭ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব পেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় তাকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

জানা যায়, ২০১৭ সালের ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৩৫তম সিন্ডিকেটে বাংলা বিভাগের অধীনে বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠিত হয়। পরে চলতি বছরের ১৯ মে বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞাপিত পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক পদে মনোনীত করে বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট।

অধ্যাপক শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। অধ্যাপনা দিয়ে তার কর্মজীবনের শুরু হয়। তিনি বাংলা একাডেমির পরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সর্বশেষ ২০০৯ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের ফোকলোর বিষয়ক গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় একশত। তিনি একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর উপর গবেষণাধর্মী পাচঁটি গ্রন্থ রচনা করেছেন।

এ বিষয়ে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আমাকে যে মহান দায়িত্ব অর্পণ করেছে আমি তা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করব এবং বঙ্গবন্ধুর উপর আরও উচ্চতর গবেষণা করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর অজানা ইতিহাসকে জানানোর চেষ্টা করে যাবো।’

সোমবার উপাচার্যের বাস ভবনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘন্টা এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রেখে বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান, সহকারী অধ্যাপক আনিচুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা।

 

 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950