নিয়োগ বাণিজ্যের অভিযোগে ইবির দুই শিক্ষককে শোকজ (অডিও ফাসঁ)

০২ অক্টোবর ২০১৮, ০১:৫২ PM
ড. শাহাদাৎ হোসাইন আজাদ (বামে) ও ড. বাকি বিল্লাহ বিকুল (ডানে)

ড. শাহাদাৎ হোসাইন আজাদ (বামে) ও ড. বাকি বিল্লাহ বিকুল (ডানে)

নিয়োগ বাণিজ্যের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে ওই দুই শিক্ষককে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর কারণদর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ বাণিজ্যের দায়ে দুই শিক্ষকে শোকজ, বঙ্গবন্ধু চেয়ারে অধ্যাপক নিয়োগ, সান্ধ্যকালীন কোর্স বাতিল, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তিনজন কর্মচারী নিয়োগের অনুমোদনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত চারটি অডিও ক্লিপ ফাঁস হয়। বিষয়টি আমলে নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৬ জুলাই অধ্যাপক ড. শাহাদৎ হোসাইন আজাদকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ড. বাকি বিল্লাহ বিকুলকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালকের পদ থেকে সাময়িক অব্যহতিও দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তীতে তদন্ত কমিটির সদস্যগণ অভিযোগরে সত্যতা যাচাই-বাছাই করে প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে নিয়োগ বাণিজ্যের সাথে ওই দুই শিক্ষকের সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাদেরকে শোকজ করে সিন্ডিকেট। পাশাপাশি অভিযুক্ত দুই শিক্ষককে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণদর্শানোর নির্দেশও দেওয়া হয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950