জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চার নেতা বহিষ্কার

০২ অক্টোবর ২০১৮, ১১:৩৩ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সংগঠনটি। বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদাধিকারী ছিলেন।

বহিষ্কৃতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ চার নেতার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠন থেকে বহিস্কৃত হওয়ায় তাদের সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রবেশ করে। এ সময় মঞ্চের সামনে জায়গা দখলকে কেন্দ্র করে এবংপূর্ব-বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চের পেছনে লাঠিসোটা নিয়ে একে অপরের দিকে ছুটে যায়। তখন ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950