কুবি-জবির পর বেরোবি উপাচার্যের নামেও ভুয়া ই-মেইল

০৬ এপ্রিল ২০২৪, ১১:০২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এর নামে ভুয়া ই-মেইল আইডি খুলে মিথ্যা বার্তা প্রেরণ করা হচ্ছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে [email protected] ই-মেইল আইডি থেকে একটি অসাধু মহল বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু এই ই-মেইল উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নয় এবং এর সঙ্গে অত্র বিশ্বদ্যিালয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। উক্ত বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ই-মেইল আইডিটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সকলকে এই ই-মেইল আইডি থেকে আসা সকল বার্তা পরিহার করে চলার জন্য এবং এই বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9