এক বছর পূর্ণ হলো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসির, বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

০৪ এপ্রিল ২০২৪, ১০:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
ফুলের শুভেচ্ছা বিনিময়

ফুলের শুভেচ্ছা বিনিময় © টিডিসি ফটো

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে এক বছর মেয়াদ পূর্তি উপলক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে ভাইস চ্যান্সেলের কার্যালয়ে শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দ।

এই সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মো. শামীম হোসেন খান ও সাধারণ সম্পাদক জনাব মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনটির সভাপতি বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভিসি কর্তৃক গৃহীত নানা কর্মকাণ্ডের বিষয় উল্লেখ করে আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু পরিষদ ইআবি, শাখার নেতৃবৃন্দ মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি জনাব মো. ইমরুল কায়েস, মো. আখলাকুল আম্বিয়া, জনাব আবু সালেহ মুহাম্মদ মুসা, জনাব মো. কাইফ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুস সামাদ আজাদ, জনাব মো. আল মামুন, জনাব রাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক জনাব নুসরাত জাহান নূপুর, উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আজমিরা সিনথিয়া, উপ- আইন সম্পাদক জনাব মো. দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ: ভিসি
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950