কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়বেন ৬১ শিক্ষার্থী

০১ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩টি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৬১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া রোববার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৩৯ টি। এছাড়াও ‘বি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

আগামী ৯ নভেম্বর ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং ১০ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হয়।

এছাড়াও ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950