উপাচার্যের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মতবিনিময়

০২ এপ্রিল ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। 

সোমবার (১ এপ্রিল) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শাখা ছাত্রলীগের নতুন সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকারের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপাচার্য ড. সৌমিত্র শেখর।

এরপর মতবিনিময় সভায় উপাচার্য নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের ইমেজ বৃদ্ধিতে কাজ করাসহ একাডেমিক কার্যক্রমে মনোনিবেশ করার আহ্বানও জানান। উপাচার্য বলেন, তোমরা যদি সৎ ও ভালো রাজনীতিবিদ হিসেবে প্রমাণ দিতে পারো, আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত না হও, তাহলে রাজনীতিতে তোমাদের ভবিষ্যৎ ভালো। কেননা আওয়ামী লীগের রাজনীতিতে উড়োখইদের জায়গা কম। বরং যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত থাকেন, যাদের পারিবারিক, রাজনৈতিক ঐতিহ্য আছে, ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছেন, এগুলো যাচাই-বাছাই করেই মূল্যায়ন করা হয়ে থাকে।

এছাড়াও অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শটাকে যাতে ভেতরে ধারণ করতে পারো, তরুণদের মাঝে এটাকে প্রচার করতে পারো, সেজন্য যারা এটাকে সাথে রেখে অন্য আদর্শের, এদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। তা না হলে পচা শামুকে পা কাটবে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হবে। তাই ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

মতবিনিময় সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। সেইসাথে সাংগঠনিক কাজে প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন তারা। সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।

 
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close