জবির নতুন সহকারী প্রক্টর বাংলা বিভাগের সাবরিন নাহার

৩১ মার্চ ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
সাবরিন নাহার

সাবরিন নাহার © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহার। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তবে আজ রোববার বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহারকে আগামী ২ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে, জবির সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন দ্বীন ইসলাম। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর পর তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলায় দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল।

 
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950