১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা হল

৩১ মার্চ ২০২৪, ১১:২৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে।

তিনি জানান, আগামী বুধবার (৩ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আর ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে অফিস। ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল অফিস ও ১৭ এপ্রিল ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

আরো পড়ুন: বেরোবি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আবাসিক হল  বন্ধের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি বলেন, ঈদের ছুটি থাকলেও আমাদের অনেক শিক্ষার্থী হলে থাকেন, চাকরির প্রস্তুতি নেন। সেক্ষেত্রে হল বন্ধ দেওয়া উচিত নয়। তাই অফিস বন্ধ থাকলেও হল খোলা থাকবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬