বাস-অটোরিকশা সংঘর্ষে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

২৮ মার্চ ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
সালমান আজাদী

সালমান আজাদী © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজিচালিত অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

অন্যদিকে গুরুতর আহত ব্যক্তিরা হলেন- নিহত রুবাইরা তাজনিমের বাবা এনামুল হক শামীম, মা শাহিদা খাতুন ও চাচি মনি আক্তার।

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদানি সিএনজি পাম্প-সংলগ্ন উজানপাড়ায় শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার যাত্রী এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইয়া তাসনিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950