ভবিষ্যতে প্রযুক্তিগত অজ্ঞতাই প্রধান অজ্ঞতা হবে: সৌমিত্র শেখর

২৮ মার্চ ২০২৪, ১২:২৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আগামী বিশ্বের নাগরিক হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই, বরং প্রযুক্তিতে যে অদক্ষ হবে সেই আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বুধবার (২৭ মার্চ) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে 'ওরিয়েন্টেশন অব এজ ডিজিটাল স্কিল ট্রেইনিং প্রোগ্রাম' শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা সময় ছিল যখন স্বাক্ষর করতে না পারলে তাকে নিরক্ষর বলা হতো, যিনি টিপসই দিতে জানতেন তাকে অশিক্ষিত হিসেবে বাদ দেওয়া হত। কিন্তু এখন সবাই শিক্ষিত, সবাই স্বাক্ষর করতে জানে। তাই ভবিষ্যতে যার মধ্যে প্রযুক্তিগত অজ্ঞতা থাকবে তাকে নিরক্ষর বলা হবে।

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে উপাচার্য বলেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে চাই। সেজন্য আজকে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, এরপরে ইন্টারমিডিয়েট পর্যায় ও সবশেষে এডভান্স পর্যায়ের প্রশিক্ষণ আয়োজন করা হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ গ্রহণ করে প্রযুক্তির চর্চা অব্যাহত রাখুক। 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন এজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুব্রত কুমার দাস।

নজরুল বিশ্ববিদ্যালয়, সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিটার কাউন্সিল ও এজ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence