২৪ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা কলেজ

২৬ মার্চ ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
 ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ২৪ দিনের ছুটি। পবিত্র রমজান,স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, শব-ই-ক্বদর,ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এই ছুটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান, দোলযাত্রা (২৫ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পুণ্য শুক্রবার (২৯ মার্চ), ইস্টার সানডে (৩১ মার্চ), জুমাতুল বিদা (৫ এপ্রিল), শব-ই-কদর (৭ এপ্রিল), ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের সব ক্লাস ২৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে যথারীতি ক্লাস চলবে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬