২৪ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী কলেজ

২৪ মার্চ ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
রাজশাহী কলেজ

রাজশাহী কলেজ © সংগৃহীত

পবিত্র রমজান, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ  ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী কলেজ। আগামী ২৫ মার্চ থেকে ১৮এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২৪ মার্চ ) কলেজ অধ্যক্ষ  প্রফেসর মোহা. আব্দুল খালেকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী ২৫ মার্চ থেকে ১৮এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত কলেজ কার্যালয়সহ বিভাগসমূহ খোলা থাকবে ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহী কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচিতে সকল শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাঞ্ছনীয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬