পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি

২৪ মার্চ ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © ফাইল ছবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এতে ৪ জনকে এক সেমিস্টার বাতিল ও সাত জনকে একটি কোর্স থেকে বাতিল করা হয়েছে। এ ছাড়া অপরাধ বিবেচনা সাপেক্ষে একজনকে সতর্ক করা হয়। রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(১৫), ৬(১), ৬(৩) ও ৬(১৫) ধারা মোতাবেক ৪ জনকে একটি সেমিস্টার, ৭ জনকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের মোস্তাফিজুর রহমান, মেহতাব বিনতে মাহবুব, ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের পূর্ণিমা ভক্ত, শিমুল হোসেনকে একটি সেমিস্টার বাতিল করা হয়।

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মিরাজ আলী, ২০২০-২১ শিক্ষাবর্ষের ইস্তেকাব আহমেদ, সাফিনুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের জাহিদ হোসেন তন্ময়, সাফিউল আলম, লোক প্রশাসন বিভাগের তিতলী সরকার অর্থী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তাজমিন নাহারকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে।

এ ছাড়া ১০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9