তিতুমীর কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৪ মার্চ ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
দুস্থদের মাঝে ইফতার বিতরণ

দুস্থদের মাঝে ইফতার বিতরণ © টিডিসি ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তিতুমীর কলেজ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ফেনী।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তিতুমীর কলেজ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ফেনীর সভাপতি আরিফ খান জয় ও সাধারণ সম্পাদক আহাদ আলমাসের নেতৃত্বে উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন,  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ততা বাড়াতে হবে। 

শহীদ বরকত মিলনায়তনে প্রায় পাঁচ শতাধিক রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। এছাড়াও আয়োজনে রাজধানীর আনাচে কানাচে বসবাসকারী ফেনী জেলার শিক্ষার্থী,ব্যক্তিবর্গ, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬