প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে নানা আয়োজন

২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৫ PM
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ অন্যরা ছবির প্রদর্শনী দেখছেন।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ অন্যরা ছবির প্রদর্শনী দেখছেন। © টিডিসি ফটো

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শেখ হাসিনার ১৩৬ টি দুর্লভ ছবির প্রদর্শনী উদ্বোধন করেন। এই প্রদর্শনীর শিরোনাম ছিলে ‘হাসু থেকে বিশ্বনেত্রী’।  এছাড়া শেখ হাসিনা হল গ্রন্থাগারের উদ্বোধনও করেন উপাচার্য।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করছি। দেশ তার নেতৃত্বে এগিয়ে যাক আরো অনেক দূরে। সে সফলতার অংশীদার আমরা হতে চাই। সকল ক্ষেত্রে আমরা তার সহযোগী হয়ে কাজ করতে চাই। ’

এ সময় শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩৬ টি দুর্লভ ছবি প্রদর্শনের জন্য সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনাড়ম্বর ও সাদামাটা জীবনযাপনের এসব ছবি সবাইকে মানবিক হতে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।তার জন্মদিনে এই সামান্য আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

শেখ হাসিনা হল গ্রন্থাগারের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

 

এ সময় সবাই সমস্বরে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে বেলা ১২টার দিকে শেখ হাসিনা হল গ্রন্থাগারের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, অধ্যাপক সোহেল আহমেদ প্রমুখ।
এছাড়া জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা হলে সন্ধ্যা ৬টায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ এক বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950