ঢাবি অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতায় বিজয়ী অর্থনীতি বিভাগ

২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩ PM

‘সুচিন্তিত জ্ঞান অন্বেষণ টেকসই বাংলাদেশ গঠন’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আয়োজিত হয় অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা -২০১৮। বৃহস্পতিবার বেলা ২টায় হল অডিটোরিয়ামে শুরু হয় প্রতিযোগিতা। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে তুলে দেয়া হয় পুরস্কার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকে ক্যাম্পাস ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ সহ কয়েকটি বেসরকারি সংবাদ পত্র।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি কুইজ সোসাইটির মডারেটর মাহবুবুর রহমান, জিয়া হল কুইজ ক্লাবের মডারেটর আবু রাসেল মো. সাইফ প্রমূখ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় ঢাবি অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগের পক্ষ থেকে পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন নাসিফ সাদিক। রানার্স আপ হয় আন্তর্জাতিক সম্পর্ক, বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন দেলোয়ার হোসেন।

দর্শক পর্বে বিজয়ী কুইজাররা হলেন, সুব্রত পাল, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলমগীর কবির, সাদ্দাম হোসন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ২০১৫ সাল থেকে ঢাবিতে কুইজ সোসাইটি যাত্র শুরু করে। কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের মস্তিষ্কের গতি বাড়ে, তাদের বিষয়গুলে আত্ত্বস্ত করতে সহজ হয়। এর মাধ্যমে বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান অর্জন করতে পারবে।

সমাজের মাদকের ছড়াছড়ি থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য কুইজ ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধুমাত্র একাডেমিক বইয়ের মধ্যে সীমিত থাকলে হবেনা, বিশ্বমানের শিক্ষার্থী হতে হলে বিতর্ক, কুইজ, ক্রীড়া, সংস্কৃতির জগতসহ সবক্ষেত্রে বিচরণ বাড়াতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরণের সব সুযোগ তৈরী করে দিয়েছে ।

সভাপতির বক্তব্যে জিয়া রহমান বলেন, খুবই অল্প বাজেটে একাডেমিক পড়ালেখার পাশাপাশি এ ধরনের আয়োজন করার জন্য এর সাথে সংশ্লিষ্ট ছাত্রদের ধন্যবাদ জানাই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানকে এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়াচ্ছে।
নানাধরণের সীমাবদ্ধতা ও বাজেট সংকটের কারণে এ ধরনের কার্যক্রম স্থিমিত হয়ে গেছে। জেনারেশনকে জঙ্গিবাদসহ সকল অপকর্ম থেকে বাঁচাতে এমন প্রতিযোগিতা সাহায্য করবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950