নির্বাচনে না আসলে রেজিস্ট্রেশন হারাবে বিএনপি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৯ PM

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির বিকল্প কোন পথ নেই। নির্বাচনে না আসলে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে। তাদের রেজিস্ট্রেশন থাকবে না এবং রাজনীতি করার ইখতিয়ার থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে লোক প্রসাশন বিভাগের এক নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাননীয় মন্ত্রী বলেন, আমরা আশাকরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ না করলে দায়ভার সেই দলকে নিতে হবে। তিনি আরো বলেন ‘যুদ্ধপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হলে আইনের প্রয়োজন। আমরা অতীতে যেভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ও যুদ্ধপরাধীদের বিচার করেছি। এবার নির্বাচনে জনগণের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা যুদ্ধপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করবো। এছাড়াও যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধীতা করেছে তারা এদেশের ২য় স্তরের নাগরিক থাকবে। তারা কোন সরকারী চাকরী করতে পারবে না এবং কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সেই আইন প্রণয়নের জন্য আমরা আগামী ডিসেম্বরে নির্বাচনে জনগণের সংখ্যাগরিষ্ঠতা চাইবো।’

কোটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে কমিটি যে পরামর্শ দিয়েছে সেটা তারা দিতে পারে কিনা সে ব্যাপারে আমরা আইনজীবীদের সাথে কথা বলছি। তারা এখনো চূড়ান্ত মতামত জানায়নি। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আমাদের বক্তব্য সকলের সামনে তুলে ধরবো’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উপ-উপাচার্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর প্রমুখ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950