© টিডিসি ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন এবং রোহিঙ্গা ইস্যুতে অনুকরণীয়, দুরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড, স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননায় ভূষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় টেন্ট থেকে এ মিছিল শুরু হয়। এ সময় মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসহ প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কের থানা গেট হয়ে পুনরায় টেন্টে এসে মিলিত হয়। এ সময় মিছিলে প্রায় পাঁচশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
.jpg)