‘গঙ্গার গ্রাস থেকে শিলাইদহের কুঠিবাড়ি রক্ষা করো’

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ PM

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিভারাইন পিপলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘গঙ্গার গ্রাস থেকে শিলাইদহের কুঠিবাড়ি রক্ষা করো’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধ ও কুমারখালির কালোয়া গ্রামের খাঁপাড়া ভাঙ্গন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপলের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সংগঠনের আহবায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, সদস্য সচিব ও পরিসংখ্যান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, পরিবেশ বিজ্ঞান ও ভূগোলবিদ্যা বিভাগের প্রভাষক ইফাত আরা চৈতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ওবাইদুল হক, ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম কে শুভসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

খাঁপাড়া ভাঙ্গন এলাকায় মানববন্ধনের পর স্থানীয় জনগনকে সচেতন করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত বক্তারা বলেন, নদী হতে বালু উত্তোলন করা যাবে, কিন্তু সেটা নির্বিচারে না। নদী থেকে যদি বালু উত্তোলন করা হয়, তবে সেখানে নদী ভাঙ্গন দেখা দেয়। যার ফলে সৃষ্টি হয় নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা। শত শত বছরের পুরোনো বিশ্ব ঐতিহ্য বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আজ সর্বনাশী পদ্মার হুমকির মুখে। যেকোন মূল্যে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী স্থাপনা আমাদের রক্ষা করতেই হবে।

এ সময় তারা বলেন, আমরা স্থানীয় মাঠপর্যায়ের কর্তৃপক্ষ ও সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে-যেভাবে ব্যবস্থাপনা হওয়া দরকার, সেটা যেন সেইভাবেই হয়। কোন অসৎ উদ্দেশ্যে সেটি আমাদের মূল লক্ষ্যকে যেন বাধাগ্রস্থ করতে না পারে। আমাদের প্রত্যাশা, পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষকে সুখে রাখতে যা যা করণীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে তাই করবে।

পথসভা শেষে পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রিভারাইন পিপল নেতৃবৃন্দদের কাছে।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950