অবন্তিকার আত্মহত্যা: সুষ্ঠু বিচারের দাবিতে জবিতে মশাল মিছিল, পারফরম্যান্স আর্ট

১৭ মার্চ ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
জবিতে মশাল মিছিল, পারফরম্যান্স আর্ট

জবিতে মশাল মিছিল, পারফরম্যান্স আর্ট © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে পৃথকভাবে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে ও প্লেকার্ড হাতে পারফরম্যান্স আর্ট প্রদর্শন ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। 

অন্য আর একটি মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। 

মিছিল শেষে ছয়দফা দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হব;  অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে (প্রক্টরিয়াল বডি) জবাবদিহির আওতায় আনতে হবে; পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে; অতি দ্রুত নিপীড়ন ও দমন বিরোধী সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে; স্পেশালিস্ট মনোবিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে ও প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি ৭ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে কোনো শিক্ষার্থী যদি শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হন তবে আমরা তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারণ করবো। কে কতটুকু অপরাধ করেছে তার সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত রিপোর্ট দেখতে চাই।

তারা আরও বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই প্রশাসন তৎপর হয়েছে এবং তারা অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা প্রয়োজনে সারা ঢাকা শহর ব্যাপী আন্দোলন করবো।

‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবিউজকারীরা আমাদের আশেপাশেই হেঁটে চলেছে। প্রশাসন কেন সেটা দেখছে না। কেন আমাদের সন্ধ্যার পর ক্যাম্পাসে আসতে ভয় পেতে হবে। কেন আআত্মহত্যার পথ বেছে নিতে হয়। আমরা পূর্বে সকল ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9