আত্মহত্যা প্রতিরোধের বার্তা দিয়ে অবন্তিকা নিজেই বেছে নিলেন সে পথ

১৬ মার্চ ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ফাইরুজ অবন্তিকা

ফাইরুজ অবন্তিকা © সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে এক ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীকে সহায়তায় জন্য সংগীত দল ‘চান্দের গাড়ি’ আয়োজিত কনসার্টে উপস্থাপনা করেছিলেন ফাইরুজ অবন্তিকা। কনসার্টে উপস্থিত হাজারো দর্শককে আত্মহত্যা প্রতিরোধের বার্তা দেন তিনি। কিন্তু মাস না পেরোতেই মধ্যে এই শিক্ষার্থী নিজেই আত্মহননের পথ বেছে নিলেন।

শুক্রবার (১৫ মার্চ) রাতে কুমিল্লা শহরে বাড়িতে আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দেন অবন্তিকা। তাতে সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই পোস্টে সহকারী একজন প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অবন্তিকা। বিশ্ববিদ্যালয়ে অবন্তিকার বন্ধু ও সহপাঠীরা বলেছেন, পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অবন্তিকা উপস্থাপনা করতেন হাসিমুখে।

সহপাঠী জান্নাতুল ফেরদৌস বলেন, অবন্তিকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করতেন। ক্যাম্পাসের কুকুর-বিড়ালদের খাবার দিতেন। বিপদে পড়লে উদ্ধার করতেন।

জান্নাতুল আরও বলেন, অবন্তিকা খুব হাসিখুশি ছিলেন। প্রথম সেমিস্টারে তিনি বিভাগে প্রথম হয়েছিলেন। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকতেন সব সময়। পড়াশোনায় ভালো হওয়ায় শিক্ষকেরা তাঁকে স্নেহ করতেন।

বিভাগীয়ভাবে সমস্যাটির সমাধান করা হলে অবন্তিকা আত্মহননের পথ বেছে নিতেন না বলে মনে করেন তার সহপাঠী ও বন্ধুরা।

এদিকে, তার মৃত্যুর পর কনসার্টের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই। শেয়ার করে নেটিজেনরা বলছে, গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে ‘আত্মহত্যা’ না করার মেসেজ দিয়ে আজ নিজেই মৃত্যুর পথ বেছে নিলেন ফাইরুজ অবন্তিকা। অন্যদের যারা মোটিভেশান দেয়, দিনশেষে তারাই ঝরে যায়।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence