পুনঃব্যবহার করে পানির চাহিদার চাপ কমাতে হবে

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ PM

প্রাণিকুলের বাঁচার জন্য বিশুদ্ধ পানি ধরে রাখা প্রয়োজন। ব্যবহৃত পানি শোধনের মাধ্যমে পুন:ব্যবহার করে পানির চাহিদার চাপ কমাতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ।

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের উচ্চশিক্ষা মানোন্নয়ন গবেষণা প্রকল্পের অধীনে ‘ডেভেলপমেন্ট অব এ কমপ্রিহেনসিভ ইটিপি’ শীর্ষক সমাপনী কর্মশালায় উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন তিনি।

এ সময় মোহাম্মদ ইউসুফ মোল্লা আরো বলেন, দেশে অব্যাহতভাবে মানুষের সংখ্যা ও শিল্প কারখানা বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানা প্রসারের ফলে পানির বহুবিধ ব্যবহার এবং চাহিদা বেড়েছে। এ কারণে নিরাপদ ও বিশুদ্ধ পানির পরিমাণ কমতে কমতে তিন শতাংশে এসে দাঁড়িয়েছে। সরকার এজন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, জনমানুষের কল্যাণমুখী গবেষণায় উৎসাহ দিতে হবে। গবেষণায় নতুন জ্ঞান আবিস্কার মানুষের জীবনকে বদলে দিতে পারে। গবেষণালদ্ধ এই নতুন জ্ঞানের প্রচার বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পানি শোধন প্রকল্পের পরিচালক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন। টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেে এ কে এম রাশিদুল আলম। প্রশিক্ষণ র্কমশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কর্মশালায় আগত অতিথিবৃন্দ পরিবেশ বিজ্ঞান বিভাগ কর্তৃক স্থাপিত পানি শোধনাগার পরিদর্শন করেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950