জবিতে ৩ কেন্দ্রে লিখিত ভর্তি পরীক্ষা শনিবার

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-১: বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ইউনিট-১ এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছে। সকালের শিফটে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় ভর্তি পরীক্ষায় ১৩ হাজার ২৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১ হাজার ১৮৭জন, সদরঘাটের কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮০০ জন, বাংলাবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ২৫৪ জন পরীক্ষা দেবেন।

বিকেলের শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল সাড়ে ৩ টা থেকে এবং শেষ হবে ৫টায়। এই শিফটে মোট ১৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগাজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১ হাজার ১৮৭ জন, কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৭৯৯ জন এবং বাংলাবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ১৭৮ জন শিক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হব।

আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে jnu.ac.bd তে পাওয়া যাবে। এছাড়াও সফলভাবে আবেদন করেছেন যে পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনকারীর মোবাইল ফোনে জানানো হবে।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950