ডি-লিট ডিগ্রীতে ভূষিত হবেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ PM
অধ্যাপক হাসান আজিজুল হক ও  সেলিনা হোসেন

অধ্যাপক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়া হবে। বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি দেওয়া হচ্ছে তাদেরকে।

আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১০ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ তাদেরকে এ ডিগ্রি প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুই জনই রাবির সাবেক শিক্ষার্থী। এর মধ্যে হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন। বাংলা সাহিত্যে তাদের অবদান শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশে তারা বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় হয়েছেন এবং হচ্ছেন।

তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ১০ম সমাবর্তনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রী প্রদান করা হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950