প্রমিতির মৃত্যু বার্ষিকিতে চবি আবৃত্তি মঞ্চের প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতা পাঠ

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবৃত্তি মঞ্চের প্রয়াত সদস্য প্রমিতি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবিতা পাঠের আয়োজন করে চবি আবৃত্তি মঞ্চ। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে প্রমিতি রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রমিতি রহমানের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

আবৃত্তি মঞ্চের সদস্য বোরহান উদ্দিন রব্বানী ও শাকিলা উম্মে নূরের যৌথ সঞ্চালনায় প্রয়াত সদস্য প্রমিতি রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা চবির দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম আহমেদ এবং আবৃত্তি মঞ্চের সাধারণ সম্পাদক জেবুন নাহার শারমিন ও দপ্তর সম্পাদক আল ইমরান।

স্মৃতি চারণকালে অধ্যাপক মাসুম আহমেদ বলেন, প্রমিতি ছিলো খুব প্রাণচঞ্চল ও আত্মমর্যাদা সম্পন্ন একটি মেয়ে। ওর কখনো নিজের সমস্যাগুলো অন্যের সাথে শেয়ার করতো না বরং নিজে নিজেই সমস্যা সমাধানের চেষ্টা করতো। জেবুন নাহার শারমিন বলেন, প্রকৃতির নির্মম পরিহাসে আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর চোখে চোখ রেখে সত্য বলার অভ্যাস আজও আমাদের অনুপ্রাণিত করে। মঞ্চের সকল সদস্যের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন।
.
এছাড়া প্রমিতি রহমানের মৃত্যু বার্ষিকীতে নিবেদিত কবিতা পাঠে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের সদস্য রফিক আহমেদ সোবহানী,অর্পিতা দত্ত, শাকিল আহমেদ, ফরহাদ হাসান, তাসলিমা আক্তার, তামরিন আক্তার, হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাকি, সামিয়া ইসরাত দিবা ও তারিযা ফেরদৌস।

উল্লেখ্য, প্রমিতি রহমান ছিলো চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (২০১০-১১) সেশনের শিক্ষার্থী। এবং চবি আবৃত্তি মঞ্চের একজন সদস্য।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950