গুলশান চাকার ধাক্কায় প্রাণ গেল তিতুমীর কলেজছাত্র ইমামের

১০ মার্চ ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
ইমাম হোসেন

ইমাম হোসেন © টিডিসি ফটো

রাজধানীর গুলশান এলাকায় যাত্রী সেবা পরিবহরণ গুলশান চাকার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমাম হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ইমামের পরিবার সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত ইমাম হোসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের (২১-২২) শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জড়িত ছিলেন ছাত্ররাজনীতিতেও। তিনি বনানী থানা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্বশীল ছিলেন।

জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় বাইক নিয়ে যাচ্ছিলেন ইমাম। এসময় পেছন দিক থেকে আসা 'গুলশান চাকা' বাসের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তার সঙ্গে থাকা এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

পরবর্তীতে স্থানীয়রা তাদের করে পার্শ্ববর্তী শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে ইমামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ন্যাশনাল নিউরো সায়েন্স মেডিকেলে (আগারগাঁও) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

ইমামের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। তিনি ইমামের শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন…
  • ০৬ আগস্ট ২০২৬
রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত
  • ০৬ আগস্ট ২০২৬
আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬