চবির সাংবাদিকতা বিভাগের ডিজিটাল ল্যাব উদ্বোধন

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৯ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছে  চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে ল্যাবটি উদ্বোধন করা হয়।

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী। এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ল্যাব উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যোগাযোগ ও সাংবাদিকতা খাতটি দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। ‘পত্রিকার জনপ্রিয়তা বাড়ানো’ কিংবা ‘চমকপ্রদ তৈরী করা’ কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিকের বৈশিষ্ট্য হতে পারে না। সম্প্রতি চমক লাগানো শিরোনামের প্রবনতা অনেক বেড়ে গেছে।

তিনি আরো বলেন, দশ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলো, যা আজ বাস্তবায়নের পথে। তাছাড়া প্রথম বারের মত আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম নিজস্ব ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে শুরু করতে পেরেছি। যা শুধুমাত্র  ডিজিটাল পদ্ধতির কারণে সম্ভব হয়েছে। আধুনিক  যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে ডিজিটাল হতে হবে। আমাদের এই ডিজিটাল ল্যাব সাংবাদিকতা বিভাগে যোগ্য ও দক্ষ সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখবে।  

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950