স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি ভিসি অধ্যাপক সাদেকা হালিম

০৮ মার্চ ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান © সংগৃহীত

‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শুক্রবার (৮ মার্চ) ‘নারীর বিকাশ,নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময়’ স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাৎপর্য তুলে ধরে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশে কর্মরত বাংলাদেশের প্রায় পাঁচশত নারী উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। যার মধ্যে সমাজের অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৩০ জন নারী স্বপ্নজয়ী সম্মাননা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং ব্যারিস্টার সুমাইয়া আজীজ।

অনুষ্ঠানে ৩টি প্যানেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সবশেষে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারকমণ্ডলীদের দ্বারা নির্বাচিত ৩০ জনকে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’ প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950