দু’মাস পর নতুন অধ্যক্ষ পেল বিএম কলেজ

০৭ মার্চ ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
বিএম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল হক আজ বৃহস্পতিবার দায়িত্ব নেন

বিএম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল হক আজ বৃহস্পতিবার দায়িত্ব নেন © টিডিসি ফটো

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল হক। বুধবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসা. রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর মাধ্যমে দু’মাস পরে নতুন অধ্যক্ষ পেল সরকারি ব্রজমোহন কলেজ। আজ বৃহস্পতিবার (৭মার্চ) অধ্যাপক ড. মো. আমিনুল হক এ কলেজের ৮০তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজে যোগদান করেন। 

এ সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের লেখাপড়ার মান উন্নয়ন এবং সমস্যা সমাধানে শিক্ষক-শিক্ষার্থীসহ সব সংগঠনের সহযোগিতা চান তিনি।

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত জানা যাবে কাল

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেনেগালকে বিদায় করে শেষ ষোলোয় বেলজ…
  • ০২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬