নেত্রেকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে সভা

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৮ PM

নেত্রকোণা জেলায় নতুন প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। 

সভায় প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। 

এছাড়া নেত্রকোণা মেডিকেল কলেজের (নেমেক) অধ্যক্ষ ডা. এ কে এম সাদিকুল আজমও কলেজের সর্বশেষ কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।

মতবিনিময় সভায় জেলার উন্নয়ন ও জনসম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদ খান, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন প্রমুখ। 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950