বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান

০৪ মার্চ ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এর আগে গত নভেম্বরের শুরুতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এই অধ্যাপক।

জানা যায়, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়েছিল। এর আগে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন চার বছর ধরে এ দায়িত্ব পালন করেছিলেন। পরে ধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে ও বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুসারে ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে একাধিক শর্তে তাকে নিয়োগ দেয়া হয়েছে।

এসব শর্তের মধ্যে রয়েছে-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও আচার্য  প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পর্যটন শিল্পের বিকাশেও কাজ করেছেন। 

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9