জবির জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হলেন তানভীর আহসান

০৩ মার্চ ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. তানভীর আহসান।

রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. তানভীর আহসানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর-এর পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়োগ আদেশ ৩ মার্চ তারিখ হতে কার্যকর হবে এবং বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা পাবেন।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেনেগালকে বিদায় করে শেষ ষোলোয় বেলজ…
  • ০২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬