উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় © টিডিসি ফটো
২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। তবে ২০ ও ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবার ২২ অক্টোবর দিনব্যাপী ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ উপলেক্ষ রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে ১৩তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ১ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে-বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যালির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে প্রক্টর দপ্তর। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করবে সংগীত ও নাট্যকলা বিভাগ। এছাড়াও চারুকলা বিভাগের উদ্যোগে চিত্রকলা প্রদশর্নীর আয়োজন করা হবে।