বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা গেছেন ইডেনছাত্রী অভিশ্রুতি

০১ মার্চ ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
অভিশ্রুতি শাস্ত্রী

অভিশ্রুতি শাস্ত্রী © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে মারা গেছেন তরুণ সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। তিনি সর্বশেষ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। শুক্রবার (১ মার্চ) অভিশ্রুতির মরদেহ শনাক্ত করেন তার সাবেক সহকর্মী ও দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী বলেন, অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।

তিনি আরও বলেন, অভিশ্রুতির পরিবারকে জানানো হয়েছে। তারা হাসপাতালে আসছেন।

অভিশ্রুতির বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করেন। অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

আরও জানা গেছে, রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন অভিশ্রুতি। কলেজের রাজিয়া হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

স্নাতক অধ্যয়নরত অবস্থায় অভিশ্রুতি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালে গত জানুয়ারি মাস পর্যন্ত কর্মরত ছিলেন।

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ
  • ০২ জুলাই ২০২৬
গোলের পর লাল কার্ড, ১০ জনের দল নিয়েই দাপুটে জয় যুক্তরাষ্ট্র…
  • ০২ জুলাই ২০২৬
আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
  • ০২ জুলাই ২০২৬
তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেন, শঙ্কায় আর্…
  • ০২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভ…
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনার একাদশে চমক আনতে পারেন স্কালোনি
  • ০২ জুলাই ২০২৬