জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮৯ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পের ৫টি প্যাকেজের বিপরীতে ১৮৯ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৪০ টাকা ব্যয় অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন' প্রকল্পের ৫টি প্যাকেজের বিপরীতে ১৮৯ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৪০ টাকা ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ৫টি প্যাকেজের কাজ পেয়েছে পাঁচটি আলাদা প্রতিষ্ঠান।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ২০০ একর ভূমিসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা ৭ একর ভূমি উন্নয়ন কাজের জন্য এ ব্যয় অনুমোদন করা হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে 'চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (৪র্থ সংশোধিত)' শীর্ষক প্রকল্পের অধীনে একটি কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪১১ কোটি ২২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9