রংপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে: বিভাগীয় কমিশনার

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

রংপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে বলে জানিয়েছেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এটি বাস্তবায়ন হলেই রংপুর ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষ করে ঢাকার পরিবর্তে ঘরের কাছেই বিএসসি কোর্স পূরণ করতে পারবে।

বুধবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘প্রতিটি জেলায় আরবি, চায়নিজ, জাপানি এবং কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে গমনে ইচ্ছুক যুবকেরা পছন্দমতো ভাষায় প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন।’ এ ছাড়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কারখানা এ অর্থ বছরেই চালু হবে বলেও জানান তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘২০টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮টির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কোন বিভাগে এতগুলো প্রস্তাব অনুমোদন পায়নি।’

সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে তিনি বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী হরিণমারী গ্রামে অবস্থিত সূর্যাপুরী আমগাছ পরিদর্শন করেন।

শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১৫ মে ২০২৬
‘গঙ্গার ন্যায্য পানি না দিলে দিল্লির মসনদ কাঁপিয়ে দেব’— ভাস…
  • ১৫ মে ২০২৬
তামাকের প্রচারণামূলক ক্যাম্পেইন থাকায় কনসার্টের অনুমতি বাতি…
  • ১৫ মে ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের  মৃত্যু 
  • ১৫ মে ২০২৬
ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ছাত্রমঞ্চের
  • ১৫ মে ২০২৬
স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস ব্যবসায়ীর, অতঃপর...
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081