ইবি ছাত্রকে হত্যাচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © সংগৃহীত

বাসের সিটে বসাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রকে গলা টিপে শ্বাসরোধের অভিযোগের ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। 

কমিটিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে আহবায়ক করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে আছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আরিফুল ইসলাম। সদস্য সচিব হিসেবে রয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।

তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, চিঠি হাতে পেয়েছি। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে তদন্ত শুরু করবো।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুষ্টিয়া যাওয়ার সময় সিটে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে গলা টিপে শ্বাসরোধের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জাহেদ। অন্যদিকে অভিযুক্তরা উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রতন রায় ও রিহাব রেদওয়ান। এ ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। একইদিন বিকাল ৩টায় অভিযুক্তরাও পাল্টা অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও অতিরঞ্জিত বলে দাবি করেন।

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্…
  • ০২ জুলাই ২০২৬
ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে শালিশ, হামলায় প্রাণ গেল…
  • ০২ জুলাই ২০২৬
মরক্কোকে জেতানোর নায়ক সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন
  • ০২ জুলাই ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • ০২ জুলাই ২০২৬
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বেসিক ভাঙার সিদ্ধান্তে যেসব জ…
  • ০২ জুলাই ২০২৬