পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
সংবাদ সম্মেলনে পাস্ট ডিবেটিং সোসাইটি

সংবাদ সম্মেলনে পাস্ট ডিবেটিং সোসাইটি © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আগামীকাল থেকে (২৯ ফেব্রুয়ারি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’ এই প্রতিযোগিতার আয়োজন করছেন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লামিয়া ইসলাম পৌষি বলেন, ‘আগামীকাল ২৯ ফেব্রুয়ারী বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে, এটি চলবে ২ মার্চ পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২৪টি দল অংশগ্রহণ করবে। চার রাউন্ড বিতর্কের পর কোয়ার্টাল ফাইনালের আট দলের নাম ঘোষণা করা হবে, একই সাথে সেরা বিতার্কিকদের নাম ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, ‘শুক্রবার (১ মার্চ) বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। শনিবার (২মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চ’এ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতির জ্ঞাপন করেছেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তাসিন রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হৃদয়, ৭ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক মো: রেজওয়ান হক ও শাহরিয়ার রহমান নিলয়।

এবারে বিতর্ক প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া হিসেবে থাকছেন দৈনিক কালবেলা, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন দ্যা ডেইলি ক্যাম্পাস এবং স্থানীয় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বিবৃতি।

গোলের পর লাল কার্ড, ১০ জনের দল নিয়েই দাপুটে জয় যুক্তরাষ্ট্র…
  • ০২ জুলাই ২০২৬
আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
  • ০২ জুলাই ২০২৬
তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেন, শঙ্কায় আর্…
  • ০২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভ…
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনার একাদশে চমক আনতে পারেন স্কালোনি
  • ০২ জুলাই ২০২৬
পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত…
  • ০২ জুলাই ২০২৬